Rater Baithakkhana Titelbild

Rater Baithakkhana

Rater Baithakkhana

Von: Rater Baithakkhana
Jetzt kostenlos hören, ohne Abo

Über diesen Titel

রাতের বৈঠকখানা। রহস্য, প্রেম, রোমাঞ্চ, ভৌতিক গল্পের এক জমজমাটি আসর।Rater Baithakkhana Kunst
  • অপরিণত ভালোবাসা - Love Story Bangla | Bangla Premer Golpo | Romantic | Premer Golpo
    Nov 12 2025

    আজকের গল্পটি প্রাপ্ত বয়স্কদের জন্য।

    শিলিগুড়ির এক বিলাসবহুল রিসর্টে, ঝলমলে আলোর নিচে, জীবনের এক কঠিন বাস্তবতার মুখোমুখি হলো ঈশিতা। তার সামনে এসে দাঁড়ালো ডঃ অপরাহ্ন সরকার—দশ বছর আগে পরিবারের এক তীব্র আপত্তির কারণে অপূর্ণ থেকে যাওয়া সেই প্রথম ভালোবাসা।

    ঈশিতা ও অপরাহ্ন—উভয়েই বিবাহিত হলেও তাদের দাম্পত্য জীবন ভালোবাসাহীন, শূন্যতায় ভরা। ঠিক সেই মুহূর্তে পুরনো প্রেমের আকস্মিক পুনরাবির্ভাব তাদের জীবনে এনে দেয় এক নিষিদ্ধ শিহরণ। পুরনো স্মৃতি, না-পাওয়া আকাঙ্ক্ষা এবং শারীরিক হাহাকার তাদের আরও কাছাকাছি টানে। এক আবেগঘন বৃষ্টিভেজা সন্ধ্যায় তাদের ভুল পদক্ষেপ সম্পর্কের মোড় ঘুরিয়ে দেয়।

    ​ভালোবাসা আর দায়িত্বের এই জটিল সমীকরণে ঈশিতা এবং অপরাহ্ন কি তাদের 'অপরিণত ভালোবাসা'কে পূর্ণতা দিতে পারবে?

    নাকি সমাজের চোখে 'ভদ্র' থাকার অভিনয় করে বয়ে বেড়াতে হবে এক কঠিন ত্যাগের ভার?

    জানতে হলে শুনতে থাকুন তন্দ্রা নাথের লেখা “অপরিণত ভালোবাসা”


    Mehr anzeigen Weniger anzeigen
    42 Min.
  • তারানাথ তান্ত্রিক ও বেড়াচাঁপার শাকচুন্নি | TARANATH TANTRIK | GOLPER JONYO SUNDAY SUSPENSE
    Nov 10 2025

    বেড়াচাঁপা গ্রামকে ঘিরে এক আতঙ্ক দানা বেঁধেছিলো। সেই গ্রামে ছিলো এমন এক পুরোনো অভিশাপ যার সাথে লড়াই করা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। এক নিরীহ মেয়ের আকুতি শোনেনি কেউই, তাঁকে নৃশংসভাবে হত্যা করে ঐ গ্রামেই পুঁতে দেওয়া হয়েছিল। সময় বহমান, তাঁকে আটকানো না গেলেও, এক বিশেষ সন্ধিক্ষনে ফিরে আসে ঐ বিদেহী আত্মা। শাকচুন্নির বেশে শেষ করতে থাকে গ্রামের নিরীহ জীবনগুলিকে। এমন সময় ডাক পড়ে তারানাথ তান্ত্রিকের। তিনি কি পারবেন ঐ শাকচুন্নিকে দমন করে তাঁকে শান্তি দিতে? নাকি নিজেই শিকার হবেন ঐ প্রেতিনির?জানতে হলে শুনতে থাকুন সঞ্চারী ভট্টাচার্যের কলমে, তারানাথ তান্ত্রিক ও বেড়াচাঁপার শাকচুন্নি। Find out in Taranath Tantrik O Berachampar Shakchunni by Sanchari Bhattacharya.আজকের গল্পের গল্প পাঠে ও বিভূতির চরিত্রে - শুভমকিশোরী- সৌমিকমালতী - বর্ণালীদীনেশ - রাজভবানী মণ্ডল - রুদ্রসন্ধ্যারানী ও চারি - মধুরাও তারানাথ তান্ত্রিকের চরিত্রে - শুভঙ্কর গোস্বামীগল্পের নাট্যরূপ - পাপিয়া শব্দগ্রহণ, ধ্বনি পরিকল্পনা ও আবহ - দেবস্মিতাপ্রচার অলঙ্করণ - শুভঙ্কররেকর্ডিং স্টুডিও - রাধা গোবিন্দ রেকর্ডসসমগ্র পরিকল্পনা ও পরিচালনা - নিত্যানন্দ চক্রবর্তী

    Mehr anzeigen Weniger anzeigen
    1 Std. und 12 Min.
  • তারানাথ তান্ত্রিক ও অঘোররাত্রি | TARANATH TANTRIK | #horror #viral #scarieststories
    Aug 10 2025

    বর্ষার রাতে কলকাতার এক ঘরে বসে আড্ডা দিচ্ছিলেন তারানাথ, বিভূতি আর কিশোরী। বাইরে বজ্রপাতের আলোয় জানালার কাঁচ কেঁপে উঠছে, ভেতরে তামাকের ধোঁয়া ঘুরপাক খাচ্ছে। তার মধ্যেই শুরু হল এক অদ্ভুত কাহিনি — পুরনো শ্মশান, বটগাছের ছায়া, রাতের নিস্তব্ধতা ভেদ করে ভেসে আসা অমানুষি কান্না, আর এক অঘোরসাধকের প্রাণের ঝুঁকি নিয়ে লড়াই।এক অর্ধসিদ্ধ প্রেত সেই গ্রামে আবির্ভূত হয়েছিল। গ্রামের পুরোহিত হেমাঙ্গবাবুর পরিবারই নিশানায় ছিল তার? কিন্তু কেন? আর সেই রাতের শেষে কী হয়েছিল— তা জানতে হলে শুনতে থাকুন নিত্যানন্দ চক্রবর্তী-র কলমে “তারানাথ তান্ত্রিক ও অঘোররাত্রি”

    Mehr anzeigen Weniger anzeigen
    1 Std.
Noch keine Rezensionen vorhanden